হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর শাহবাগ থেকে এইডস রোগীর মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিনিধি

রাজধানীর শাহবাগ শিববাড়ির ফুটপাত থেকে মিলন (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি এইচআইভি পজিটিভ ছিলেন বলে জানা গেছে। 

আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে শিববাড়ি রাসেল টাওয়ারের সামনের ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) জোবাইন ফেরদৌস বলেন, ‘লোক মারফত খবর পেয়ে শিববাড়ি রাসেল টাওয়ারের সামনের ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।’ 

এসআই জোবাইন বলেন, মৃত ব্যক্তি এইচআইভি (এইডস) পজিটিভ ছিলেন। কেয়ার বাংলাদেশ থেকে নিয়মিত ওষুধ সেবন করতেন। অসুস্থতার কারণেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

হাসপাতালে মো. রকি নামে এক ব্যক্তি জানান, মিলনের বাড়ি জামালপুর জেলায়। বাবা মৃত শাহজাহান। দীর্ঘদিন ধরে এইডস আক্রান্ত ছিলেন মিলন। রকি নিজেও এইডস আক্রান্ত। তাঁরা দুজন শিববাড়ি ফুটপাতে ঘুমাতেন। মিলন কারওয়ান বাজারে শ্রমিকের কাজ করতেন।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল