হোম > সারা দেশ > ঢাকা

দুদকের মামলায় সাবেক এমপি হেনরীর জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরি। ফাইল ছবি

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর জামিন নামঞ্জুর করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিসর্জন আদালতের বিচারক মো. জাকির হোসেন জামিন আবেদন নামঞ্জুর করেন।

জামিন শুনানির সময় হেনরীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আবার তাঁকে কারাগারে ফেরত পাঠানো হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আদালতের প্রসিকিউশন দপ্তরের সূত্র বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছে।

গত বছর ২২ ডিসেম্বর সিরাজগঞ্জের সাবেক এমপি জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামী শামীম তালুকদার লাবুর বিরুদ্ধে ‘অবৈধভাবে’ ৭৮ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।

গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর হেনরীকে আটক করে পুলিশ। পরে তাঁকে সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এরপর ঢাকার বিভিন্ন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল