হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর কারওয়ান বাজারে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর কারওয়ান বাজারে মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত (৫০) এক ব্যক্তি মারা গেছেন। এই ঘটনায় মোটরসাইকেল চালক শাকিল হোসেন (২১) গুরুতর আহত হয়েছে।

আজ রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক অজ্ঞাত ওই ব্যক্তিকে রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মোটরসাইকেল আরোহী আইয়াফ রহমান আদি জানান, তাদের বাসা তেজগাঁ শাহিনবাগ এলাকায়। শাকিল হোসেন তার বন্ধু। রাতে শাহিনবাগ থেকে মোটরসাইকেলে করে শাহবাগ আসতেছিলাম। মোটরসাইকেল চালাচ্ছিল শাকিল। কারওয়ানবাজারে আসলে হঠাৎ করে ওই ব্যক্তি মোটরসাইকেলের সামনে চলে আসে। তখন মোটরসাইকেল জোরে ব্রেক করলে ওই ব্যক্তি ও শাকিল ছিটকে পরে যায়। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে আসলে ওই ব্যক্তি মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কারওয়ান বাজার থেকে ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল ধাক্কায় আহত হয়েছিল। এই ঘটনায় মোটরসাইকেল চালক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল