হোম > সারা দেশ > ঢাকা

বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল শিক্ষার্থীর

গজারিয়া প্রতিনিধি

দুর্ঘটনায় নিহত মিরাজ। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের গজারিয়ায় বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় নিহত হয়েছে মো. মিরাজ (১৬) নামের এক শিক্ষার্থীর। এ সময় আহত হয় মোটরসাইকেলের চালকসহ দুজন।

গতকাল শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকায় কুমিল্লামুখী লেন থেকে ঢাকামুখী লেনে ইউটার্ন নিতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী মিরাজ উপজেলার ভবেরচর ইউনিয়নের আলীপুরা গ্রামের কামাল হোসেনের ছেলে ও গজারিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। আহতরা হলো সাকিব (১৫) ও রাকিব (১৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে আলীপুরা থেকে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে বের হয়। একপর্যায়ে মানাবে ওয়াটার পার্ক এলাকায় কুমিল্লামুখী লেন থেকে ঢাকামুখী লেনে ইউটার্ন নিতে গেলে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় তিন বন্ধু মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মিরাজের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়। পরে স্বজনেরা তাকে ঢামেকে নিয়ে গেলে সেখানে মারা যায় মিরাজ।

গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো