হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর খিলগাঁওয়ে ভবন থেকে পরে শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ায় একটি মাদ্রাসার নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে কালাম সরদার (৫২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে মেরাদিয়া জামিয়া মাহমুদিয়া এতিমখানা ও মাদ্রাসায় এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

কালামের বাড়ি বরিশালের মুলাদি উপজেলার সৈদরগাহ গ্রামে। দুই ছেলেমেয়ে ও স্ত্রী জনি বেগমকে নিয়ে মেরাদিয়া নয়াপাড়া ২ তলা মসজিদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নিহতের সহকর্মী মো. দুর্জয় হাসান মৃদুল জানান, নয়াপাড়া পানির পাম্প এলাকায় ওই মাদ্রাসার পুরাতন তিনতলা ভবনের উপরে নতুন করে আরও কয়েক তলা নির্মাণের কাজ চলছিল। তিনতলার ওপড়ে ছাদ ঢালাইয়ের জন্য বাঁশ, কাঠ দিয়ে সেন্টারিং করার কাজ হচ্ছিল। সেই বাঁশ, কাঠের সেন্টারিংয়ের ওপর ছিলেন কালাম। তখন সেন্টারিং ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হন।

আহত অবস্থায় প্রথমে স্থানীয় ফরাজি হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, বিকেলে খিলগাঁও এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা ওই যুবককে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সহকর্মীরা জানান, ভবন থেকে নিচে পরে গিয়েছিল মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো