হোম > সারা দেশ > ঢাকা

তথ্য কমিশনার হলেন মাসুদা ভাট্টি ও শহীদুল আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাংবাদিক মাসুদা ভাট্টি এবং অবসরপ্রাপ্ত বিচারক শহীদুল আলম ঝিনুক তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন। তথ্য অধিকার আইন অনুযায়ী রাষ্ট্রপতি তাঁদের এ নিয়োগ দিয়েছেন।

আজ বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পাঁচ বছরের জন্য এই পদে তাঁরা নিয়োগ পেয়েছেন। 

সাংবাদিক মাসুদা ভাট্টি সাবেক তথ্য কমিশনার সুরাইয়া বেগমের স্থলাভিষিক্ত হয়েছেন। আর আগের তথ্য কমিশনার ড. আবদুল মালেক প্রধান তথ্য কমিশনার হিসেবে নিযুক্ত হওয়ায় তথ্য কমিশনারের আরেকটি শূন্য পদে নিযুক্ত হয়েছেন শহীদুল আলম ঝিনুক।

নতুন তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক দশম বিসিএস কর্মকর্তা হিসেবে ১৯৯১ সালে বিচার বিভাগে যোগ দেন এবং সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন। গত জানুয়ারিতে তিনি অবসরোত্তর ছুটিতে যান। 

আর মাসুদা ভাট্টি দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল