হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে সেনাসদস্যসহ নিহত ২

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে এক সেনাসদস্যসহ দুজন নিহত হয়েছেন। কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় ওই সেনাসদস্য এবং সদর উপজেলার ঘারিন্দা এলাকায় ট্রেনে কাটা পড়ে অপর এক ব্যক্তির মৃত্যু হয়। আজ বুধবার সকালে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক মোশাররফ হোসেন ট্রেনে কাটা পড়ে দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন। 

কালিহাতীতে নিহত সেনাসদস্যের নাম ফখরুল ইসলাম। তাঁর বাড়ি লক্ষ্মীপুরে। ছুটি শেষে কর্মস্থল বগুড়া সেনানিবাসে যাচ্ছিলেন তিনি। ফখরুল ইসলাম ওই সেনানিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন। তবে তিনি কোন রুটের ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন, তা জানা যায়নি। অন্য দিকে ঘারিন্দা এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি এখনো। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক মোশাররফ হোসেন বলেন, হাতিয়ায় ট্রেনে কাটা একটি মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইডি কার্ড দেখে বগুড়া সেনানিবাসে কর্মরত ফখরুলের মরদেহ শনাক্ত করে। ছুটি শেষে তিনি কর্মস্থলে ফিরছিলেন। 
রেলওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করবে। 

উপপরিদর্শক মোশাররফ হোসেন জানান, ঘারিন্দা এলাকা থেকেও ট্রেনে কাটা পড়া একটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে ওই ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল