হোম > সারা দেশ > টাঙ্গাইল

প্রধান উপদেষ্টা ঘোষিত সময়েই জাতীয় সংসদ নির্বাচন: ইসি মাছউদ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

মির্জাপুরে ইসি রহমানেল মাছউদের ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন। ছবি: আজকের পত্রিকা

নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ বলেছেন, ‘প্রধান উপদেষ্টা ঘোষিত সময় চলতি বছরের ডিসেম্বর অথবা ২০২৬ সালের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। সেই নির্বাচনের জন্য যেসব পদক্ষেপ গ্রহণ করা দরকার, কমিশন সেটা করছে।’

আজ শনিবার সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি এসব কথা বলেন।

ইসি আবদুর রহমানেল মাছউদ আরও বলেন, ‘একটি নির্ভুল ভোটার তালিকা সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত। ভোটার তালিকা যত নির্ভুল হবে, নির্বাচন তত সুষ্ঠু হবে। নির্বাচনের জন্য যেসব প্রস্তুতি নেওয়া দরকার, কমিশন সেসব প্রস্তুতি নিচ্ছে। আজ ভোটকেন্দ্র বা ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন সেই প্রস্তুতিরই অংশ। সুষ্ঠু ভোট গ্রহণে সবার সহযোগিতা দরকার।’

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহাবুব হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান মাহাবুব সিদ্দিকী, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম প্রামাণিক, জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ূর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহানাজ আক্তার, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন প্রমুখ।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল