হোম > সারা দেশ > ঢাকা

বাকেরগঞ্জে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪ 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের চাটরা গ্রামে গত ২০ অক্টোবর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অবসরপ্রাপ্ত সদস্য রফিকুল ইসলাম মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ বুধবার এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, ‘গ্রেপ্তারদের কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।’ 

গ্রেপ্তাররা হচ্ছেন বরিশালের বাকেরগঞ্জের চাটরা গ্রামের মুছা খান (২১), একই গ্রামের পলাশ খলিফা (৩৩), সাগর সিকদার (২৩) ও মাসুদ খান (৪০)। 

এ বিষয়ে পুলিশ সুপার ওয়াহিদুল জানান, গত ২৫ অক্টোবর চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তিতে স্বর্ণের চেইন, কানের ঝুমকা, রিং, রামদা ও নগদ ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল