হোম > সারা দেশ > গাজীপুর

গোপালগঞ্জে মাহুতের মৃত্যু: সেই হাতির ঠাঁই সাফারি পার্কে

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাজারে টাকা তোলার সময় হাতির পায়ে পিষ্ট হয়ে গতকাল মঙ্গলবার এক মাহুতের মৃত্যু হয়। সেই হাতিটির ঠাঁই হয়েছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। বিভাগীয় বন কর্মকর্তার মাধ্যমে খবর পেয়ে বন্য প্রাণী ইন্সপেক্টর রাজু আহমেদের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল হাতিটি উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নিয়ে আসে। 

আজ বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসিএফ মো. রফিকুল ইসলাম। 
 
তিনি বলেন, ‘গতকাল মঙ্গলবার সকালে বিভাগীয় বন কর্মকর্তার মাধ্যমে সংবাদ পাই একটি হাতি মাহুতকে আছড়ে মাটিতে মেরে ফেলেছে। স্থানীয় প্রশাসন এবং জনতা হাতিটিকে কোনোভাবে আটকে রেখেছে। এমন খবরের ভিত্তিতে বন্য প্রাণী ইন্সপেক্টর রাজু আহমেদের নেতৃত্বে ভেটেরিনারি সার্জন সারোয়ার আহমেদ, ল্যাব অ্যাসিস্ট্যান্ট তিনজন মহুতসহ একটি দল হাতিটি উদ্ধারে যায়।’তিনি বলেন, সেখান থেকে কোনো প্রকার ট্রাঙ্কুলাইজার (চেতনাহীন করতে ব্যবহৃত বিশেষ ধরনের বন্দুক) ব্যবহার না করে মাহুতেরা হাতিটিকে বশে আনতে সক্ষম হয়। উদ্ধার করা হাতিটিকে পার্কে কিছুদিন বিশেষ কোয়ান্টামে রাখা হবে। তার আচরণ স্বাভাবিক হলে তাকে অন্য হাতির সঙ্গে রাখা হবে। 

তিনি আরও জানান, কিছুদিন আগে নির্যাতনের শিকার একটি হাতিকে পার্কে আনা হয়েছে। পার্কে এখন হাতির সংখ্যা ৯। 

উল্লেখ্য, গতকাল সকালে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার পোলসাইর বাজারে টাকা তুলছিলেন মাহুত নজরুল ইসলাম। হাতিটি মাহুতকে পিঠ থেকে ফেলে দিয়ে পায়ে পিষ্ট করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো