হোম > সারা দেশ > ঢাকা

পূর্ণিমা শীল ধর্ষণ মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ২৩ বছর পর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচন–পরবর্তী সহিংসতার জের ধরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সংঘটিত পূর্ণিমা রানী শীল গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল মমিনকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাব। 

দীর্ঘ ২৩ বছর পর ঢাকা জেলার ধামরাই এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১০–এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এম জে সোহেল। 

তিনি জানান, ২০০২ সালের ৮ অক্টোবর সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া পূর্ণিমা রানী শীলের বাড়িতে হামলা চালানো হয়। তখন ভুক্তভোগী ও তার মা–বাবা–ভাইকে কয়েকজন বেধড়ক মারধর করে বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। আর পূর্ণিমা রানী শীলকে জোর করে ধরে একটি কচুখেতে নিয়ে গণধর্ষণ করা হয়। পরে বাবা অনিল চন্দ্র বাদী হয়ে ১৬ জনের বিরুদ্ধে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। 

সোহেল বলেন, মামলায় বিচারক ১১ জন আসামিকে যাবজ্জীবন সাজা এবং প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা প্রদান করেন। মামলা দায়েরের পর আসামিরা আত্মগোপনে চলে যান। গতকাল বৃহস্পতিবার র‍্যাব-১০–এর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার ধামরাই থানাধীন কালামপুর বাজার এলাকায় একটি অভিযান চালিয়ে পূর্ণিমা রানী শীল গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মমিনকে গ্রেপ্তার করে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মমিন মামলার পলাতক আসামি বলে স্বীকার করেন। মামলার পর থেকে ঢাকার ধামরাইসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে ছিলেন মমিন। গ্রেপ্তারের পর তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক