হোম > সারা দেশ > রাজবাড়ী

৩৮ বছর বয়সে হত্যাসহ ৩২ মামলার আসামি কালু গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে পুলিশের হাতে গ্রেপ্তার আসামি কালু হাওলাদার। ছবি: আজকের পত্রিকা

হত্যা, ডাকাতি, অস্ত্রসহ ৩২ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাঁর নাম কালু হাওলাদার। বয়স ৩৮ বছর। তিনি মাদারীপুরের ঘটকচর এলাকার বাসিন্দা।

আজ সোমবার দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজিব এসব তথ্য জানিয়েছেন।

শরীফ আল রাজিব জানান, কালুকে গ্রেপ্তারের জন্য গতকাল রোববার বিকেলে মাদারীপুরের কালকিনি ও সদর উপজেলায় অভিযান চালায় রাজবাড়ী ডিবির একটি দল। অভিযানে সদর থানার সূর্যমণি এলাকা থেকে আসামি কালু হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। কালুর বিরুদ্ধে রাজবাড়ীর বালিয়াকান্দি থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র, হত্যা, চুরি, চোরাচালানসহ মোট ৩২টি মামলা রয়েছে। এর মধ্যে ২২টি মামলা ডাকাতির। তাঁকে আদালতের হাজির করা হবে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল