হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে চিকিৎসা নিতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

প্রতীকী ছবি

টাঙ্গাইলের সখীপুরে পল্লি চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে গিয়ে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে গতকাল সোমবার রাতে সখীপুর থানায় মামলা করেছেন।

অভিযুক্ত চিকিৎসকের নাম মঞ্জুরুল ইসলাম মজনু (৫১)। তিনি উপজেলার মহানন্দপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় বাজারের মাহমুদা ফার্মেসির স্বত্বাধিকারী।

মামলা ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ওই গৃহবধূ (৪২) শারীরিকভাবে অসুস্থ বোধ করায় গত রোববার ইফতারের পর চিকিৎসক মজনুর দোকানে যান। তিনি ওই নারীকে সেখানে বসিয়ে রেখে তারাবির নামাজের সময় দোকানের শাটার নামিয়ে দেন। পরে স্যালাইন পুশ করার কথা বলে মুখ চেপে ধরে ভুক্তভোগীকে ধর্ষণ করেন।

ওই গৃহবধূ বলেন, ‘ঘটনার পর অভিযুক্ত চিকিৎসক আমাকে নানাভাবে ভয়ভীতি দেখায়। পরে আমি অসুস্থ হয়ে পড়লে পরিবারের কাছে বিষয়টি জানাই। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।’ তবে অভিযুক্ত পল্লি চিকিৎসকের পরিবারের দাবি, তাঁকে চক্রান্ত করে ফাঁসিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্ম কর্মকর্তা (ওসি) জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল