হোম > সারা দেশ > ঢাকা

বাড্ডায় এক বাসা থেকে গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার

ঢামেক প্রতিনিধি

রাজধানীর বাড্ডার ময়নারবাগ এলাকার একটি বাসা থেকে সোনিয়া আক্তার (২০) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১২টার দিকে মৃতদেহটি উদ্ধার করে বাড্ডা থানা-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য রোববার ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জানান, শনিবার দিবাগত রাতে খবর পেয়ে ময়নারবাগের ২ নং বাড়ির সি নম্বর ফ্ল্যাট থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। এ সময় ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। প্রাথমিক ভাবে জানা গেছে সোনিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মৃতদেহ ঢাকা মেডিকেলে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোনিয়ার চাচা রফিকুল ইসলাম জানান, তাদের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামে। সোনিয়ার বাবার নাম জাহিদুল ইসলাম। এক বছর আগে স্বামীর সঙ্গে তাঁর ডিভোর্স হয়ে যায়। এরপর থেকে গত ৯ মাস যাবৎ ময়নারবাগে গৃহকর্তা আলিমুল হক ও গৃহকর্ত্রী পারভিন আক্তারের বাসায় কাজ করছিল। রাতে পুলিশের মাধ্যমে তারা খবর পান, সোনিয়া গলায় ফাঁস দিয়ে মারা গেছে। পরবর্তীতে ওই বাসায় গিয়ে তার লাশ দেখতে পান। কি কারণে সে গলায় ফাঁস দিতে পারে সে বিষয়ে কিছুই জানা নেই তাদের।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল