হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

কিশোর বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার ১

বন্দর প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে ১৫ বছরের এক কিশোরকে বলাৎকারের অভিযোগে লিটন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে এ ঘটনায় মামলা দায়ের করা হলে তাঁকে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়। 

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বন্দর থানার সোনাকান্দা এলাকা থেকে লিটনকে আটক করে স্থানীয় জনতারা। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয় ৷ এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের পিতা বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। 

গ্রেপ্তারকৃত লিটন মিয়া বন্দর থানার সোনাকান্দা এলাকার মৃত আব্দুল হাই মিয়ার ছেলে।  

মামলা সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় লিটন মিয়া ১৫ বছরের এক কিশোরকে মোবাইলে ভিডিও গেমস খেলার প্রলোভন দেখিয়ে তাঁর নিজ ঘরে ডেকে আনে। পরে ওই ভুক্তভোগীকে জোরপূর্বক নির্যাতন করে লিটন।  ওই সময় কিশোরের চিৎকারের শব্দ পেয়ে কিশোরের মা ও এলাকাবাসী ছুটে আসে। পরে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। 

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার উপপরিদর্শক মোদাচ্ছের বলেন, অভিযুক্ত লিটনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী কিশোরকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। 

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো