হোম > সারা দেশ > ঢাকা

পয়লা বৈশাখে ধর্ম প্রতিমন্ত্রীর নেতৃত্বে ইসলামপুরে মঙ্গল শোভাযাত্রা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে মঙ্গল শোভাযাত্রাসহ বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পয়লা বৈশাখ উদ্‌যাপিত হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দেন। 

নারী-পুরুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. তানভীর হাসান রুমানের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। 

উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সহসভাপতি অধ্যক্ষ জামাল আবু নাসের চৌধুরী চার্লেসসহ আরও অনেকেই।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল