হোম > সারা দেশ > ঢাকা

পাহাড়িদের ওপর হামলা: মামলা হয়নি এখনো, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ চলছে

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে পাহাড়ি ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। তবে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আব্বাস ও আরিফ আল কবির নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মতিঝিল থানার ডিউটি অফিসার এসআই তুহিন শিকদার বলেন, মতিঝিলে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আজ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত কোনো মামলা হয়নি। আটক দুই ব্যক্তিকে এখনো গ্রেপ্তার দেখানো হয়নি। তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

এর আগে গতকাল বুধবার দুপুরে এনসিটিবি কার্যালয়ের সামনে নবম-দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের পেছনের প্রচ্ছদে ‘আদিবাসী’ শব্দ সংবলিত গ্রাফিতি বাতিলের দাবি এবং এর বিরোধিতা করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার’ ব্যানারে একটি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ শেষে মতিঝিলের এনসিটিবি কার্যালয় ঘেরাও করতে যায়। সেখানে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ ব্যানারের একটি দলের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষে নারীসহ কয়েকজন আহত হন এবং তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর মানব ব্যারিকেড ভেঙে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনার পেছনে দায়ী ব্যক্তিদের খুঁজে বের করতে তদন্ত চলছে।

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা