হোম > সারা দেশ > গাজীপুর

ইজতেমার ময়দানে মোবাইল নেটওয়ার্কে তীব্র সমস্যা 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

আলমি শুরার তত্ত্বাবধানে ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার। আজ বৃহস্পতিবার থেকেই ময়দানে মুসল্লির ঢল নেমেছে। ময়দান ও তার আশপাশের এলাকায় কয়েক লাখ মানুষ অবস্থান করছেন।

অন্যবারের মতো এবারও মোবাইল ফোন নেটওয়ার্কে সমস্যা দেখা দিয়েছে। প্রায় সব মোবাইল ফোন অপারেটরের একই অবস্থা। কল ড্রপ, ইন্টারনেটের গতিও তুলনামূলক কম। এতে ভোগান্তিতে পড়েছেন ময়দানে আগত মুসল্লি ও টঙ্গীর কয়েক লাখ মোবাইল ফোন ব্যবহারকারী।

আজ সন্ধ্যায় ময়দানের মুসল্লিদের সঙ্গে আলাপ করে জানা যায়, মোবাইল ফোনে কল করতে পারছেন না অনেকেই।

ফেনী জেলা থেকে আল আমিন এসেছেন ইজতেমা ময়দানে। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করে কথা বলতে পারছেন না। ময়দান থেকে বেরিয়ে পুলিশ কন্ট্রোল রুমে গিয়ে টেলিফোনে (বিটিসিএল) পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।

ময়দানের মূল বয়ান মঞ্চের পাশেই নির্ধারিত খিত্তায় অবস্থান করছেন মারজুক হাসান শিমুল। ময়মনসিংহ জেলার গফরগাঁও থানা এলাকা থেকে চিল্লা সাথিদের সঙ্গে ময়দানে এসেছেন। তিনি বলেন, ‘আজ বিকেল থেকে কল ও ইন্টারনেট ব্যবহার করতে পারছি না। এ সমস্যার সমাধান নেই।’

ইজতেমা উপলক্ষে অস্থায়ী ভিত্তিতে মোবাইল নেটওয়ার্ক স্থাপন না করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন অনেকে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল