হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর আফতাবনগরে ঝোপের আড়ালে হত্যাকাণ্ড, মূল আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর আফতাবনগরে নূর ইসলাম নামের এক ব্যক্তি নিহতের ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ সোমবার তাঁকে খিলগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ওই আসামির নাম আবদুস সাত্তার। হত্যাকাণ্ডের শিকার নূর ইসলাম ও গ্রেপ্তার আব্দুস সাত্তার দুজনই কেরানীগঞ্জের বাসিন্দা। 

র‍্যাব জানিয়েছে, গতকাল রোববার দুপুরে ঢাকার কেরানীগঞ্জের রায়ের চর এলাকার বাসিন্দা নুর ইসলামকে খিলগাঁও থানার আফতাবনগর তালতলা ঝিলপাড় এলাকার ঝোপঝাড়ের ভেতর থেকে গুরুতর জখম ও আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আরও জানানো হয়, এ ঘটনায় মামলার পর থেকে অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালায় র‍্যাব-৩। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামিকে থানায় হস্তান্তরে প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানানো হয়েছে।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো