হোম > সারা দেশ > টাঙ্গাইল

গাজীপুরে বাসে যাত্রীকে ধর্ষণচেষ্টা, কন্ডাক্টর ও হেলপার গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে এক যাত্রীকে ধর্ষণচেষ্টা এবং টাকা ও অলংকার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার রাতে গাজীপুরের চন্দ্রা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কামরুল (২৫) ও মো. সাহেদ (১৮)। তাঁদের একজন আজমেরি পরিবহনের বাসের কন্ডাক্টর ও অন্যজন হেলপার।

এ ঘটনায় ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে গতকাল রাতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানায় মামলা করেছেন বলে জানান কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ওই নারী গাজীপুরের কোনাবাড়ী এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকেন। তিনি বৃহস্পতিবার সন্ধা ৬টার দিকে উত্তরা হাউস বিল্ডিং থেকে আজমেরি পরিবহনের একটি বাসে ওঠেন। তিনি ক্লান্ত থাকায় বাসে উঠে ঘুমিয়ে পড়েন। পরে রাত আনুমানিক ৯টার দিকে কোনাবাড়ী থানাধীন রাজাবাড়ী রুবেল পাম্পের অপর পাশে বাসটি দাঁড়িয়ে থাকা অবস্থায় বাসের হেলপার কামরুল, কন্ডাক্টর শাহেদ ও চালকসহ আরও দুজন মিলে ওই নারীকে ডাক দিয়ে ঘুম থেকে ওঠান। এ সময় বাসে আর কোনো যাত্রী ছিল না। তিনি বাসে একা থাকায় সংকোচ বোধ করতে থাকেন। পরে সব আসামি ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে বাসে তাঁর সঙ্গে আপত্তিকর আচরণ শুরু করে এবং শরীরে হাত দেন। এ সময় তাঁরা ওই নারীর কাছ থেকে ১০ হাজার টাকা, ২৫ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন ও গলায় থাকা স্বর্ণের চেইন, নাকফুল ও কানের দুল ছিনিয়ে নিয়ে যান।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো