হোম > সারা দেশ > ঢাকা

ওয়াদামতো কাজ করে যাচ্ছি, শিগগির রেজাল্ট পাবেন: সালমান এফ রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ‘আমি আপনাদের নির্বাচনের আগে কথা দিয়েছিলাম দোহার-নবাবগঞ্জ হবে বাংলাদেশের মধ্যে দুটি স্মার্ট উপজেলা। আমি আমার দেওয়া ওয়াদা মতো কাজ করে যাচ্ছি, খুব শিগগির রেজাল্ট পাবেন।’

আজ সোমবার ঢাকার দোহার উপজেলার বণিক সমিতি ও স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার, আর আমাদের প্রধানমন্ত্রীর স্বপ্ন স্মার্ট সোনার বাংলা গড়া। আমরা সবাই প্রধানমন্ত্রীর এই স্বপ্ন বাস্তবায়নের সর্বাত্মক সহযোগিতা করব।’

দোহার-নবাবগঞ্জবাসীর কাছে সবচেয়ে বড় আতঙ্কের নাম ছিল পদ্মার ভাঙন। সেই ভাঙনরোধে প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয়ে দোহারে পদ্মা নদীতে ৩২ কিলোমিটার বাঁধ দেওয়ার প্রকল্প পরিদর্শন করেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান। কাজের অগ্রগতির খোঁজ-খবর নেওয়ার সঙ্গে দেন দিকনির্দেশনাও। সালমান এফ রহমানের সামনে এই প্রকল্পের নানা দিক তুলে ধরেন প্রকল্প পরিচালক।

এর আগে, উপজেলার মুকসুদপুর, নারিশা, সুতারপাড়া, বিলাসপুর ইউনিয়নের নেতা-কর্মী ও সাধারণ জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সালমান এফ রহমান।

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক