হোম > সারা দেশ > ঢাকা

ট্রাকচাপায় পেট ফেটে বেরিয়ে আসা শিশুর জন্য সঞ্চয়পত্র কিনে দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বার পেট ফেটে বেরিয়ে আসা শিশু ফাতেমা ও তার পরিবারের ভরণ পোষণের জন্য সঞ্চয়পত্র কিনে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জেলা প্রশাসকের কাছে থাকা ১৩ লাখ ৫২ হাজার টাকা দিয়ে এ সঞ্চয়পত্র কিনতে বলা হয়েছে। 

একই সঙ্গে ট্রাস্টি বোর্ডকেও ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। আর ওই টাকা দিয়েও সঞ্চয়পত্র কিনে দিতে বলেছেন আদালত। 
যাতে সঞ্চয়পত্রের লভ্যাংশ দিয়ে শিশু ফাতেমা, তার দুই ভাই-বোন ও দাদির ব্যয় নির্বাহ করা যায়। 

এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে আজ বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। 

রিটকারী আইনজীবী সৈয়দ মাহসিব হোসেন বলেন, ‘শিশু ফাতেমার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে পাওয়া ১৩ লাখ ৫২ হাজার টাকা ময়মনসিংহের জেলা প্রশাসকের কাছে রয়েছে। এ টাকা দিয়ে সঞ্চয়পত্র কিনে দিতে নির্দেশ দিয়েছেন। আমাদের বলেছেন, রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে ট্রাস্টি বোর্ডে আবেদন করতে। আর আবেদনের ৩০ দিনের মধ্যে ট্রাস্টি বোর্ডকে ক্ষতিপূরণ দিতে বলেছেন আদালত।’ 

গত বছরের ১৬ জুলাই বিকেল ৩টার দিকে ময়মনসিংহের ত্রিশালের কোর্ট ভবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্বামী জাহাঙ্গীর আলম ও ছয় বছর বয়সী মেয়েকে সঙ্গে করে স্থানীয় একটি ক্লিনিকে যাচ্ছিলেন নয় মাসের অন্তঃসত্ত্বা ত্রিশালের রায়মনি গ্রামের রত্না বেগম (৩০)। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাঁদের চাপা দেয়। ঘটনাস্থলেই সবার মৃত্যু হয়। তবে ট্রাকের চাকার চাপায় রত্নার শরীরের অর্ধাংশ থেঁতলে গেলেও পেট ফেটে বেরিয়ে পড়া শিশুটি বেঁচে যায়। 

এই শিশুর বয়স ১৮ বছর পর্যন্ত যাবতীয় খরচ রাষ্ট্রকে বহনের নির্দেশনা চেয়ে গত ১৮ জুলাই রিট করা হয়।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো