হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দর এলাকায় ১২ ঘণ্টায় ৯ ছিনতাইকারী গ্রেপ্তার

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

রাজধানীর বিমানবন্দর এলাকায় ১২ ঘণ্টায় ৯ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত বিমানবন্দর পার্কিং, গোলচত্বর ও কাওলা রেলগেটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিমানবন্দরের বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হলে তাদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপির বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার গ্রেপ্তারের তথ্যটি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বিমানবন্দর পার্কিং, গোলচত্বর ও কাওলা রেলগেট এলাকায় বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে ৯ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তাদের বিমানবন্দরের ক্যাব কোর্টে পাঠানো হয়।’

ওসি তাসলিমা বলেন, ‘ক্যাব কোর্ট যাচাই বাছাই শেষে গ্রেপ্তার হওয়া ৯ ছিনতাইকারীদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন। তাদের কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।’

সাজাপ্রাপ্ত ছিনতাইকারীরা হলেন— লক্ষ্মীপুরের সদর উপজেলার ভবানীগঞ্জ গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মনির হোসেন (২৬), নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার গজারিয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে মো. রাকিব (১৮), ঢাকার সাভারের পোড়াবাড়ি গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে সাগর (২০), ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাসাটি গ্রামের নেওয়াজ আলীর ছেলে রাশিদুল ইসলাম বাবু (২০), নীলফামারী সদর উপজেলার নীল সাগর গ্রামের মৃত হামিদুল ইসলামের ছেলে আল আমিন (২০), সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার টেকেরঘাট গ্রামের আব্দুল মান্নানের ছেলে রিয়াম হোসেন (২০), হবিগঞ্জের সদর উপজেলার বানিয়াচুর গ্রামের মৃত ফারুকের ছেলে মো. হৃদয় (১৮), দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার শ্রীবন্দর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে মাসুম সরকার (২৪) ও বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলিগঞ্জ বাজার গ্রামের মিজান শিকদারের ছেলে তারেক মিয়া (২৫)।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল