হোম > সারা দেশ > মানিকগঞ্জ

দৌলতপুরে ভোটকেন্দ্রে সংঘর্ষে ১ নারী নিহত

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের দৌলতপুরে ভোটকেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে সমেলা খাতুন (৫১) নামে একজন নারী নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার ২ নম্বর বাচামারা ইউনিয়নের বাচামারা ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

সংঘর্ষে নিহত সমেলা ওই গ্রামের মাহাতাবের স্ত্রী। 

স্থানীয়রা জানান, ওই নারী হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন  করা হয়েছে। 

শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা বিষয়টি নিশ্চিত করে জানান, বাচামারা ইউনিয়নের ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ওই নারী সংঘর্ষের মাঝে পড়ে নিহত হন। 

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল