হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

নিজ বাসা থেকে মাদ্রাসাশিক্ষকের গলাকাটা লাশ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি

মাওলানা লুৎফর রহমান। ছবি সংগৃহীত

কিশোরগঞ্জ শহরের ভাড়া বাসা থেকে মাওলানা লুৎফর রহমান (৭৫) নামের এক মাদ্রাসাশিক্ষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার শহরের চর শোলাকিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পরিবারের ধারণা, তিনি নিজেই নিজের গলায় ছুরি চালিয়ে গলা কেটে আত্মহত্যা করেছেন।

মাওলানা লুৎফর রহমান কিশোরগঞ্জ আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও শহরের কাছারি বাজার জামে মসজিদের সাবেক খতিব ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (বুধবার) দুপুরে শহরের চর শোলাকিয়া এলাকার ভাড়া বাসার বাথরুমে গিয়ে মাওলানা লুৎফর রহমান ফল কাটার ছুরি দিয়ে নিজের গলায় ছুরি চালান। হঠাৎ সেখান থেকে চিৎকারের শব্দ শুনে তাঁর স্ত্রী কাছে গিয়ে তাঁকে গলাকাটা অবস্থায় দেখতে পান। পরে স্থানীয় বাসিন্দা ও স্বজনেরা তাঁকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে ২০২২ সালের ১১ জুলাই রাতে কে বা কারা তাঁকে বাসার ছাদে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সাব্বির আহমাদ রশিদ বলেন, ‘তিনি বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন।’ ভাড়া বাসার বাথরুমে নিজেই গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছেন তিনি। ছুরিটিও উদ্ধার করা হয়েছে।

কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) টুটুল উদ্দিন বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এটা হত্যা নাকি আত্মহত্যা, এ নিয়ে আমরা অধিকতর তদন্ত করছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক