হোম > সারা দেশ > গোপালগঞ্জ

নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ওপর ট্রাক, প্রাণ গেল ঘুমন্ত বৃদ্ধের 

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ট্রাকচাপায় শশীভূষণ বাড়ৈ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে শশীভূষণের বাড়ির ওপর গিয়ে পড়ে। সেখানে ঘুমন্ত ওই বৃদ্ধের মৃত্যু হয়।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে কোটালীপাড়া উপজেলার কোটালীপাড়া-রাজৈর সড়কের ছিকটিবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শশীভূষণ ছিকটিবাড়ী গ্রামের মৃত হলধর বাড়ৈর ছেলে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘কোটালীপাড়া থেকে গাছভর্তি একটি নছিমন রাধাগঞ্জে যাচ্ছিল। আর ধানভর্তি একটি ট্রাক পিড়ারবাড়ী থেকে কোটালীপাড়ায় আসছিল। যানবাহন দুটি ছিকটিবাড়ীতে একে অপরকে সাইড দিতে গেলে ধানভর্তি ট্রাকটি রাস্তার পার্শ্ববর্তী একটি ঘরের ওপর গিয়ে পড়ে। ওই ঘরে বৃদ্ধ শশীভূষণ বাড়ৈ ঘুমাচ্ছিলেন।’ 

ওসি আরও বলেন, ‘খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা ভোরের দিকে ট্রাক সরিয়ে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল