হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ঈদের ছুটি বাড়ানোর দাবিতে নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

ঈদের ছুটি বাড়ানোর দাবিতে নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। আজ বৃহস্পতিবার শহরের এস এম মালেহ রোডে এ বিক্ষোভ করেন তাঁরা।

এতে ওই সড়কে তিন ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন পথচারীসহ সাধারণ মানুষ। পরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ছুটির দাবি মেনে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ বেলা ১১টার দিকে শহরের রাসেল গার্মেন্টসের শ্রমিকেরা ছুটি বৃদ্ধির দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে দুপুরে শ্রমিকেরা রাস্তায় নেমে এস এম মালেহ রোডে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। বন্ধ হয়ে যায় ওই সড়কের যান চলাচল।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য বেশ কয়েকবার অনুরোধ করে ব্যর্থ হয়। বেলা আড়াইটার দিকে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের দাবিকৃত ছুটি মেনে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

শ্রমিকদের অভিযোগ, সরকার ৯ দিনের ছুটি দিলেও কারখানা থেকে মাত্র তিন দিনের ছুটি দেওয়া হয়। ছুটি নিয়ে কথা বলতে গেলে শ্রমিকদের ছাঁটাই ও মারধরের ভয় দেখায়।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ জানান, মালিকপক্ষ শ্রমিকদের ছুটির দাবি মেনে নিলে বেলা ৩টা নাগাদ সড়ক ছেড়ে দেন শ্রমিকেরা। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক।

শিল্প পুলিশ-৪ পরিদর্শক সেলিম বাদশা বলেন, ছুটি বৃদ্ধি নিয়ে রাসেল গার্মেন্টস শ্রমিকেরা আজকে বিক্ষোভ করেছিলেন। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে তাঁদের ১০ দিনের ছুটির দাবি মেনে নেওয়া হয়েছে।

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক