হোম > সারা দেশ > ঢাকা

দোহারে কুকুরের কামড়ে আহত অর্ধশত 

দোহার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দোহার উপজেলায় কুকুরের কামড়ে নারী, পুরুষ, শিশুসহ অর্ধশত মানুষ আহত হয়েছে। এমন ঘটনায় আতঙ্ক বিরাজ করছে জনমনে।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ঝনকি, উত্তর ও দক্ষিণ শিমুলিয়া, মধুরচর ও বটিয়া এলাকায় আহতের সংখ্যা বেশি। যার মধ্যে সরকারি হিসেবে গত দুই দিনে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন অন্তত ১৬ জন। বাকিরা অন্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ ছাড়া গত এক সপ্তাহে অর্ধশতাধিক কুকুরের কামড়ে আহতের খবর পাওয়া গেছে।

দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, ‘গত আইনশৃঙ্খলা মিটিং এই ভ্যাকসিনের জন্য বরাদ্দ চেয়েছি। এখনো কোনো বরাদ্দ আসেনি। বর্তমানে বাইরে থেকে ভ্যাকসিন কিনে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, ‘আমরা পৌরসভায় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন দেওয়ার জন্য একটি বরাদ্দ দেওয়ার চেষ্টা করছি। এর মধ্যে পৌরসভায় কিছু ভ্যাকসিন দেওয়া হয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো