হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে হরতালের সমর্থনে বিএনপির ঝটিকা মিছিল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

দ্বাদশ নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে কেন্দ্রঘোষিত হরতালের দ্বিতীয় দিনের কর্মসূচি বাস্তবায়নে গাজীপুরের টঙ্গীতে ঝটিকা মিছিল করেছে টঙ্গী পূর্ব থানা বিএনপি। আজ সোমবার বিকেলে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ বিক্ষোভ মিছিল করা হয়।

মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার থেকে টঙ্গী ফায়ার সার্ভিস এলাকায় গিয়ে নেতা-কর্মীরা অবস্থান নেয়। মিছিলে অংশ নেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেনজির রহমান খান পিন্টু, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সিরাজুল ইসলাম সাথী, মিজানুর রহমান, শিশির সরকার, রিগান রহমান, রাসেল, বিজয়, শাকিল, রিসালসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। 

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বিএনপির নেতা-কর্মীরা সড়কে একটি মিছিল করেছে। পরে সেখানে পুলিশ উপস্থিত হলে তাঁরা চলে যান।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল