হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে পৃথক অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ছবি: ডিএমপির সৌজন্যে

রাজধানীতে পৃথক অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সদস্যসচিব আব্দুল মতিন মাস্টার (৫২), ৭১ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মোস্তাক ফকির ওরফে বাঘা (৩৮) ও কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহসভাপতি হাজী আলাউদ্দীন।

আজ বুধবার এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

ডিবি সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ১১টার দিকে মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে আবদুল মতিন মাস্টারকে গ্রেপ্তার করা হয়। একই দিন রাতে মোস্তাক ফকির ওরফে বাঘাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া গতকাল মধ্যরাতে চকবাজার এলাকায় অভিযান চালিয়ে আলাউদ্দীনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নানাভাবে সংগঠিত হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টার অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো