হোম > সারা দেশ > ঢাকা

বিমানের হ্যাঙ্গার পরিদর্শন করলেন বিমানবাহিনীর প্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হ্যাঙ্গার কমপ্লেক্স পরিদর্শন করেছেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। আজ রোববার সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে অবস্থিত বিমানের এই হ্যাঙ্গার ও ইঞ্জিনিয়ারিং ইউনিট পরিদর্শন করেন তিনি। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. যাহিদ হোসেন তাঁকে স্বাগত জানান।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আনুষ্ঠানিক আলোচনায় বিমানবাহিনীর প্রধান বিমানের উড়োজাহাজগুলোর রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ও কেবিন সার্ভিসের মানোন্নয়নে বিমানবাহিনীর সহযোগিতার প্রস্তাব দেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রস্তাবের বিষয়ে একমত পোষণ করে এবং এ বিষয়ে ভবিষ্যতে সহযোগিতা কার্যক্রম প্রসারিত ও কার্যকর করার লক্ষ্যে যৌথভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয়ে সম্মত হয়। 

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল