হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে কারখানায় নিরাপত্তা প্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

গাজীপুরের শ্রীপুরে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ইকোট্রিমস বাংলাদেশ লিমিটেড নামের কারখানায় ডাকাতির ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে একটি ইন্টারলাইনিং (কাপড়ের দুই স্তরের মধ্যে ব্যবহৃত) কারখানায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। সশস্ত্র ডাকাত দল সীমানাপ্রাচীর টপকে ভেতরে ঢুকে নিরাপত্তাকর্মীদের বেঁধে প্রায় ৩০ লাখ টাকার কেব্‌ল ও বৈদ্যুতিক যন্ত্রপাতি লুট করে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের বেকাসহরা এলাকায় ইকোট্রিমস বাংলাদেশ লিমিটেড কারখানায় ডাকাতির এ ঘটনা ঘটে।

কারখানার ব্যবস্থাপক (সাপ্লাই চেইন অ্যান্ড ওয়্যার হাউস) মিজানুর রহমান জানান, ৯ থেকে ১০ জনের একটি ডাকাত দল সীমানাপ্রাচীর টপকে ভেতরে ঢোকে। তারা ভেতরে দায়িত্বে থাকা তিন নিরাপত্তাকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। পরে কারখানাটির ইউটিলিটি ভবনের দুটি দরজার তালা ভেঙে অন্তত সাড়ে ৬০০ মিটার ৩০০ আরএম কেবল, ওয়েল্ডিং মেশিন ও বৈদ্যুতিক যন্ত্রপাতি পিকআপ ভ্যানে (ঢাকা মেট্রো-ন-১৯-৭৪৭৮) ভর্তি করে। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছার আগেই ডাকাত দল পালিয়ে যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পৌঁছে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। আশা করছি, শিগগিরই লুণ্ঠিত মাল উদ্ধার ও ডাকাত দলটিকে শনাক্ত করে গ্রেপ্তার করতে পারব।’

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো