হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নৈশপ্রহরী নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ ডাইলপট্টি এলাকায় ছিনতাইকারীদের হামলায় ভাসান মালতি (৫০) নামে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। সম্প্রতি তাঁকে ব্যবসায়ী মালিক সমিতি কর্তৃক নিয়োগ দেওয়া হয়েছিল। 

আজ মঙ্গলবার ভোর ৬টায় ডাইলপট্টি এলাকার লোকজন রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক গোলাম মোস্তাফা তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহত ভাসান মালতি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার দৌলতখালী চৌধুরীপাড়া এলাকার জালাল মালতির ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের আরামবাগ এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। 

নিহতের ছেলে রানা হাসান বলেন, ‘আমার বাবা মাত্র কয়েক দিন আগে এখানে নৈশপ্রহরীর চাকরি নিয়েছিলেন। পরিবারের অভাবের তাড়নায় এই চাকরি নিয়েছিলেন তিনি। কিন্তু ছিনতাইকারীরা আমার বাবাকেই আমাদের কাছ থেকে কেড়ে নিল।’ 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ছিনতাইকারীদের আঘাতে মাটিতে পড়ে গিয়ে তিনি হাতে থাকা বাঁশিতে জোরে জোরে ফুঁ দিতে থাকেন। এমন ঘটনায় আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার জানিয়েছেন, ছুরি দিয়ে তাঁর বুকে ও পিঠে আঘাত করা হয়েছে। 

নারায়ণগঞ্জ সদর থানার উপপরিদর্শক কামরুজ্জামান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন ও সুরতহাল করেছি। তাঁর মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’ 

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল