হোম > সারা দেশ > গাজীপুর

সাফারি পার্কে ঠাঁই হওয়া বয়স্ক হাতির মুখ দিয়ে ঝরছে পুঁজ

কুমিল্লা থেকে উদ্ধার করে গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নেওয়া ৭২ বছরের অসুস্থ হাতিটির মুখ দিয়ে পুঁজ বের হচ্ছে। হাতিটির চিকিৎসা দিতে দেশ-বিদেশ থেকে চিকিৎসক নিয়ে আসা হচ্ছে। বয়স্ক হাতিটির দাঁত কাটা হয়েছিল। এ কারণে ব্যাকটেরিয়া কিংবা ছত্রাক সংক্রমণের কারণে প্রদাহ সৃষ্টি হয়। ক্ষতস্থান থেকে প্রতিনিয়ত হলুদাভ সাদা পুঁজ ঝরছে। 

পার্ক কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়, গত ২৪ আগস্ট কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি বাজারে টাকা তোলার সময় হাতিটি তাণ্ডব চালায়। এ সময় বশে আনতে তিনজন মাহুত হাতিটি বেঁধে মারাত্মকভাবে শারীরিক নির্যাতন চালান। এরপর সেই নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বন বিভাগের কর্মীরা সেটি উদ্ধার করে ৩০ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নিয়ে আসেন। সেখানে শারীরিক পরীক্ষার পর জানা যায় হাতটির দাঁত কাটা হয়েছিল মারাত্মক আঘাত করে। 

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ওয়ার্ল্ড লাইফ সুপার ভাইজার আনিসুর রহমান বলেন, হাতিটির দাঁত যে স্থান থেকে কাটার কথা সেখান থেকে না কেটে ঝুঁকিপূর্ণ জায়গায় কাটার ফলে ইনফেকশন হয়েছে। এখন নিয়মিত চিকিৎসা চলছে। এ ছাড়া হাতির বয়স খুবই বেশি হয়েছে। এখন দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছে। 

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক এ সি এফ মো. রফিকুল ইসলাম বলেন, দেশি-বিদেশি চিকিৎসকের পরামর্শে প্রতিনিয়ত ওষুধ খাওয়ানো হচ্ছে। একজন বিদেশি চিকিৎসক চিকিৎসা করছেন। তিনি অন্য গবেষণার পাশাপাশি নিয়মিত অসুস্থ হাতির চিকিৎসা নিচ্ছেন। 

তিনি আরও জানান, হাতিটির মালিকের নির্দেশনায় অথবা মাহুত হাতিটির দাঁত কেটে ফেলার কারণে মুখ দিয়ে প্রতিনিয়ত পুঁজ ঝড়ে পড়ছে। এ ছাড়া আমাদের পার্কের নিজস্ব ভেটেরিনারি সার্জন নিয়মিত চিকিৎসা চালাচ্ছেন হাতটি সুস্থ করে তুলতে।

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক