হোম > সারা দেশ > ঢাকা

শাহজালালে ৮২ লাখ টাকার স্বর্ণসহ বেবিচকের গাড়িচালক আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৮২ লাখ টাকা মূল্যের স্বর্ণসহ এক গাড়িচালককে আটক করা হয়েছে। 

তাঁর কাছে ৫টি স্বর্ণের বার ও ৫০টি স্বর্ণের চেইন পাওয়া গেছে বলে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান। 

আটক সালেকুজ্জামান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন গাড়িচালক। আজ শুক্রবার (১৪ এপ্রিল) বেলা ১১টায় বিমানবন্দরের গ্রিন চ্যানেলসংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করা হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল আজকের পত্রিকাকে বলেন, বিমানবন্দরের ২১ নম্বর গেট দিয়ে টার্মিনালে ঢুকে সালেকুজ্জামান ১ নম্বর লাগেজ বেল্টের টয়লেট থেকে স্বর্ণগুলো সংগ্রহ করেন। সেগুলো নিয়ে কাস্টমসের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাঁর আচরণ ও গতিবিধি দেখে সন্দেহ হয়। চ্যানেল পার হওয়ার সময় তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য এপিবিএন অফিসে নিয়ে আসা হয়। 

জিয়াউল বলেন, ‘এপিবিএনের অফিসে এনে বেবিচকের গাড়িচালকের শরীর তল্লাশি করলে তিনি নিজ হাতেই স্বর্ণের প্যাকেটগুলো বের করে দেন। এর মধ্যে স্বর্ণের বারগুলো কালো স্কচটেপে মোড়ানো ছিল, আর চেইনগুলো সাদা স্কচটেপে মোড়ানো ছিল। পাঁচটি সোনার বার (৯৯.৯৬ গ্রাম করে প্রতিটি বার) পাওয়া যায়। সোনার বারগুলোর ওজন ৪৯৯.৬২ গ্রাম, স্বর্ণের চেইন এবং ব্রেসলেটের ওজন ৩২৩.৯০ গ্রাম। সবমিলে ৮২৩.৫২ গ্রাম, যার বাজার মূল্য প্রায় ৮২ লাখ টাকা।’

জিয়াউল আরও জানান, উদ্ধার হওয়া সোনার বার এবং স্বর্ণের চেইনের বিষয়ে ফৌজদারি আইনে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল