হোম > সারা দেশ > ঢাকা

সাদিক অ্যাগ্রো উচ্ছেদ করবে ডিএনসিসি, অভিযান কাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খাল দখল করে অবৈধভাবে নির্মিত সাদিক অ্যাগ্রোর স্থাপনা উচ্ছেদ করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। 

আগামীকাল বৃহস্পতিবার সকালে এই অভিযান পরিচালনা করা হবে। আজ বুধবার ডিএনসিসির এ-সংক্রান্ত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। 

চিঠিতে জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মোহাম্মদপুরের বেড়িবাঁধসংলগ্ন আশপাশের অবৈধ স্থাপনাসহ খাল ও সড়কের ভূমিতে সাদিক অ্যাগ্রো লিমিটেড কর্তৃক অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হবে। 

অভিযানের নেতৃত্ব দেবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. মোতাকাব্বির আহমেদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান। 

ডিএনসিসির তথ্য কর্মকর্তা পিয়াল হাসান আজকের পত্রিকাকে জানান, ‘অভিযান পরিচালনার জন্য এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।’ 

এর আগে এক কোটি টাকা মূল্যের গরু ও ১৫ লাখ টাকায় ছাগল বিক্রি করে বিতর্কিত হয় সাদিক অ্যাগ্রো। দেশের সবচেয়ে বড় এই অ্যাগ্রো ফার্মের মালিক মো. ইমরান হোসেন দীর্ঘদিন ধরে রামচন্দ্রপুর খালের একাংশ দখল করে রেখেছে। ইমরান হোসেন খামারিদের সংগঠন বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) সভাপতির দায়িত্বে রয়েছেন। 

সরেজমিন দেখা গেছে, খালের একাংশে মাটি ভরাট করে খামার গড়েছেন তিনি। আর খামারের সব ময়লা ফেলছেন খালের মধ্যে। তার খামারের কোনায় ঢাকা জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের একটি সাইনবোর্ড রয়েছে। সেখানে খালে ময়লা না ফেলার নির্দেশনা রয়েছে। 

সাতমসজিদ হাউজিং অংশের রামচন্দ্রপুর খালের ওপর গড়ে ওঠা সাদিক অ্যাগ্রোসহ অন্য অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নিতে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামকে সম্প্রতি চিঠি দিয়েছেন ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসিফ আহমেদ। 

আসিফ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘এবার কোরবানির ঈদের আগে সাদিক অ্যাগ্রোর খামারের সামনে অবৈধ হাট বসিয়েছিল। সিটি করপোরেশন থেকে বারবার নোটিশ দেওয়ার পরও ইমরান হোসেন কোন কর্ণপাত করেনি।’

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল