হোম > সারা দেশ > ঢাকা

শ্লীলতাহানির মামলায় সাক্ষ্য দিলেন পরীমনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শ্লীলতাহানি ও মারধরের মামলায় উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি এবং জাতীয় পার্টির নেতা নাসির ইউ মাহমুদ, তাঁর সহযোগী তুহিন সিদ্দিকী অমি ও শহিদুল আলমের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া শেষ করেছেন চিত্রনায়িকা পরীমনি। 

আজ রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-৯-এ তিনি সাক্ষ্য দেন। 

দুপুর ১২টায় পরীমনি ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে হাজির হন। ২টার সময় পরীমনি বিচারকের খাস কামরায় গিয়ে সাক্ষ্য দেন। এ সময় বাদী ও আসামি পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন। আসামি শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। অপর দুজন সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল সময়ের আবেদন মঞ্জুর করেন। 

পরে জবানবন্দি দেওয়া শেষ হলে বিচারক শাহিনা হক সিদ্দিকা আগামী বছর ২২ জানুয়ারি আসামি পক্ষে পরীমনিকে জেরা করার জন্য পরবর্তী তারিখ ধার্য করেন। 

পরীমনির আইনজীবী নীলঞ্জনা সুরভী রিফাত আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে ২০২২ সালের নভেম্বর ও গত বছর ২৪ জুলাই পরীমনি আংশিক জবানবন্দি দেন। সাক্ষ্য দেওয়ার একপর্যায়ে পরিমনি আদালতকে বলেন, ‘আমি ঘটনার কিছু বিষয় প্রকাশ্যে বলতে চাচ্ছি না।’ তখন বিচারক প্রশ্ন করেন, ‘আপনি কি ক্যামেরা ট্রায়াল করতে চান?’ 

এরপর পরীমনির আইনজীবী ক্যামেরা ট্রায়ালের আবেদন করেন। বিচারক আবেদন মঞ্জুর করে বলেন ক্যামেরা ট্রায়ালে এ মামলার বিচার হবে। 

এর আগে ২০২২ সালের ১৮ মে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে একই ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করেন। ২০২১ সালের ৬ সেপ্টেম্বর এই মামলায় অভিযোগ পত্র দেওয়া হয়। 

২০২১ সালের ১৪ জুন রিয়েল এস্টেট ব্যবসায়ী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসির, অমি এবং আরও চারজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন পরীমনি। ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয় এজাহারে। 

পরে তিনজনের বিরুদ্ধে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ প্রমাণিত হলে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো