হোম > সারা দেশ > ঢাকা

আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুলে রোভারের সনদ বিতরণী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভারের উদ্যোগে ‘দক্ষতা অর্জন কোর্স ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠান, সনদ বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভারের উদ্যোগে ‘দক্ষতা অর্জন কোর্স ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠান, সনদ বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান।

দক্ষতা অর্জন কোর্সে ঢাকা জেলা রোভারের আওতাধীন ছয়টি ভেন্যুতে আটটি বিষয়ে ১হাজার ১০২ জন রোভার স্কাউট প্রশিক্ষণ গ্রহণ করেছেন। অফিস ব্যবস্থাপনা বিষয়ে ৫৩৬ জন, সাংবাদিকতা বিষয়ে ১২০ জন, মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে ৩০ জন, কৃষি কর্মী বিষয়ে ৯৭ জন, আগুন নিভানো বিষয়ে ৫৪ জন, ব্লাড ব্যাংক বিষয়ে ৩৭ জন, ক্রাইম প্রিভেনশন বিষয়ে ৮২ জন এবং ফটোগ্রাফি বিষয়ে ১৪৬ জন রোভার স্কাউট প্রশিক্ষণ গ্রহণ করেছে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রতিটি বিষয়ে সেরা তিন রোভার স্কাউট প্রশিক্ষণার্থীকে কৃতিত্বের স্মারক ও সকল প্রশিক্ষণার্থীকে সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সম্প্রতি প্রয়াত স্কাউট ব্যক্তিত্বদের স্মরণে ও ঢাকা জেলা রোভারের সার্বিক মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক মো. মোস্তফা কামাল। শেষে অতিথিরা রোভার লিডার ও রোভার স্কাউটদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের এডহক কমিটির সদস্য সচিব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিরেন অধ্যাপক মাউশির পরিচালক ও বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের সম্পাদক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সালাহ্ উদ্দিন, ঢাকা জেলা রোভার কমিশনার মু. ওমর আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মিজানুর রহমান।

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক