হোম > সারা দেশ > ঢাকা

কার্জন হলের ফুটপাত দখল, নার্সারি ব্যবসায়ীকে ১৫ দিনের জেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল সংলগ্ন এলাকায় এক নার্সারি ব্যবসায়ীকে ১৫ দিনের জেল দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

আজ বৃহস্পতিবার বিকেলে সিটি করপোরেশনের অঞ্চল-১–এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন নার্সারি ব্যবসায়ী নূরুল হাওলাদারকে এ দণ্ড দেন।

এর আগে অভিযানের খবরে অন্য ব্যবসায়ীরা দোকান রেখে পালিয়ে যান। পরে সেখান থেকে একটি ট্রাকভর্তি গাছের চারা এবং চেয়ার, টেবিল ও মাটি সরানো হয়। 

অভিযান প্রসঙ্গে অঞ্চল-১–এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন জানান, বই মেলায় আসা মানুষের চলাচল নির্বিঘ্ন করতে কার্জন হল সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়েছে। সেখানকার ফুটপাতে যাতে নার্সারি বসিয়ে জনগণের চলাফেরায় বিঘ্ন সৃষ্টি না করা হয়, সে জন্য তাঁদের একাধিকবার সতর্ক করা হয়েছে। কিন্তু তাঁরা সতর্কবার্তায় গুরুত্ব দেননি। তাই বাধ্য হয়ে এ অভিযান অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানকালে সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর নারগিস মাহতাব ও শিরিন গাফফার উপস্থিত ছিলেন।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল