হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত এক

নরসিংদী প্রতিনিধি

নিহত আব্দুল হামিদ খান টিউশনি করাতে প্রতিদিন বাদুয়ারচর এলাকায় যেতেন। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে আব্দুল হামিদ খান (৪৪) নামে একজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের নরসিংদী সদর উপজেলার বাদুয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আব্দুল হামিদ খান সদর উপজেলার নজরপুর ইউনিয়নের ছঘরিয়াপাড়া এলাকার আব্দুর রশিদ খানের ছেলে। তিনি কর্মসূত্রে নরসিংদী শহরে থাকতেন।

নিহতের স্বজনদের বরাতে উপপরিদর্শক মো. জহিরুল ইসলাম বলেন, আব্দুল হামিদ খান টিউশনি করাতে প্রতিদিন বাদুয়ারচর এলাকায় যেতেন। সকালে রেললাইনে ধরে হেঁটে ওই এলাকায় যাচ্ছিলেন তিনি। এ সময় অসাবধানতাবশত ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতি ট্রেনের নিচে কাটা পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো