হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে পদ্মা থেকে অবৈধভাবে বালু তোলায় ৬ ড্রেজার জব্দ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু লুট বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরের শিবচরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলায় ছয়টি খননযন্ত্র (ড্রেজার) জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বিকেলে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, কোস্ট গার্ড ও নৌ পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।

অভিযান টের পেয়ে ড্রেজারে থাকা শ্রমিকেরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে পদ্মা নদীর চরজানাজাত, কাঁঠালবাড়ি এলাকা-সংলগ্ন পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তুলছে একটি চক্র। দিনরাত পদ্মার বিভিন্ন পয়েন্ট থেকে ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালান। এ সময় ছয়টি ড্রেজার শিবচর অংশে থাকায় জব্দ করে পদ্মার পাড়ে নিয়ে আসা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন, ‘আমরা অভিযান চালিয়ে ছয়টি ড্রেজার জব্দ করে পাড়ে নিয়ে এসেছি। তবে ড্রেজারে থাকা লোকজন আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। তাঁদের আটক করা সম্ভব হয়নি। অবৈধভাবে বালু তোলা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক