হোম > সারা দেশ > ঢাকা

মিরপুর ১০, ১১ নম্বরে আন্দোলনকারীদের সঙ্গে আ.লীগ নেতা-কর্মীদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুর ১০ ও ১১ নম্বর সেক্টর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। 

আজ রোববার দুপুর ১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

সরেজমিনে দেখা যায়, রোববার সকাল থেকে গোলচত্বর এলাকা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের দখলে থাকলেও দুপুর ১টার দিকে মিরপুর ১১ নম্বর এবং বিভিন্ন গলি থেকে বিক্ষোভকারীরা ১০ নম্বর দিকে এগিয়ে গেলে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষ পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ করে। 

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে টিয়ারশেল নিক্ষেপ করে। বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক