হোম > সারা দেশ > ঢাকা

কিশোরীর আত্মহত্যার চেষ্টা, দরজা ভেঙে উদ্ধার করল ফায়ার সার্ভিস

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর তুরাগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টাকারী এক কিশোরীকে (১৬) উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তুরাগের দিয়াবাড়ির চালা মার্কেট এলাকার একটি বাড়িতে আজ শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। 

ওই তরুণীর গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আলিনগর। ভাড়া বাসায় থাকত সে। 

এ বিষয়ে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ওই কিশোরী সুইসাইড করার জন্য গলায় রশি লাগাইছিল। পরে আমরা খবর পেয়ে দরজা ভেঙে উদ্ধার করেছি। তখন সে কিছুটা অসুস্থ ছিল। যার কারণে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স দিয়ে উত্তরার কুয়েত–বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’ 

আত্মহত্যা চেষ্টার কারণ প্রসঙ্গে জানতে চাইলে আলম হোসেন বলেন, ‘কী কারণে আত্মহত্যার চেষ্টা করেছে, সেটা জানা যায়নি।’

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল