হোম > সারা দেশ > ঢাকা

সাবেক এমপি সাদেক খান ও তাঁর স্ত্রীর ১৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক সংসদ সদস্য সাদেক খান। ছবি: সংগৃহীত

সাবেক সংসদ সদস্য সাদেক খান ও তাঁর স্ত্রীর ফেরদৌসী খানের ১৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানিয়েছেন।

দুদকের সরকারি পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ চেয়ে আদালতে আবেদন করেন। আবেদন অনুযায়ী সাবেক খানের স্ত্রী মিসেস ফেরদৌসী খানের ১৪টি ব্যাংক হিসাবে ২ কোটি ৮৪ লাখ ১ হাজার ৩২৫ টাকা ৮৮ পয়সা ও সাদেক খানের পাঁচটি ব্যাংক হিসাবে এক কোটি ২৮ লাখ ১৫ হাজার ৪৯ টাকা ৮৩ পয়সা রয়েছে।

আবেদনে বলা হয়েছে, সাদেক খান ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। দুর্নীতিতে সহযোগিতা করে তাঁর স্ত্রী ফেরদৌসী খানও বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন।

এতে আরও বলা হয়েছে—ইতিমধ্যে দুজনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা দায়ের করেছে দুদক। তাদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগও রয়েছে। দুজনের এই পৃথক মামলা তদন্তাধীন রয়েছে।

তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তাদের নামে থাকা বিভিন্ন সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর করতে পারেন। এমতাবস্থায় তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল