হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ৩ ঝুট গুদামে অগ্নিকাণ্ড, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের মনিপুর এলাকায় শনিবার গভীর রাতে ঝুটের তিনটি গুদামে অগ্নিকাণ্ড হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের সদস্যরা দুই ঘণ্টার চেষ্টায় ভোর ৪টার দিকে এই আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ঝুট গুদামগুলোর মালামাল পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানায়, শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে মনিপুর এলাকায় একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের আরও দুটি গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনে ঝুট গুদামের সমস্ত মালামাল পুড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন বলেন, শনিবার রাত ২টা ২০ মিনিটের সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ও পরে শ্রীপুর ফায়ার স্টেশন থেকে আরও দুটিসহ মোট চারটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ভোররাত ৪টা ৭ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল