হোম > সারা দেশ > ঢাকা

লায়ন্স ক্লাব অব ঢাকা ফেস–এর একক অভিষেক অনুষ্ঠিত

সম্প্রতি লায়ন্স ক্লাব অব ঢাকা ফেস জেলা ৩১৫ এ ১–এর অভিষেক সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কেটে ক্লাব স্মরণিকা এবং স্লোগান সংবলিত ক্লাবের নিজস্ব কোট পিন উন্মোচন করা হয়। 

অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা ৩১৫ এ ১–এর গভর্নর লায়ন ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এমজেএফ লায়ন্স ক্লাব অব ঢাকা ফেস–এর আন্তর্জাতিক সনদ ও সদস্যদের স্বীকৃতি দেন। শপথ বাক্য পাঠ করান দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন একেএম গোলাম ফারুক। 

লায়ন্স ক্লাব অব ঢাকা ফেস–এর প্রেসিডেন্ট লায়ন এস. এম. রুবায়েত–উল–ফেরদৌস অনুষ্ঠানের সূচনা করেন। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে এম রেজাউল হক এমজেএফ। এ ছাড়া অতিথি হিসেবে জেলা ৩১৫ এ ১–এর কেবিনেট সেক্রেটারি লায়ন মো. ফরিদুল হক, ডিস্ট্রিক্ট গ্লোবাল অ্যাকশন টিমের সদস্যসহ একই জেলার অন্য নেতারা উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা গভর্নর ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বিভিন্ন পেশা থেকে আগত ক্লাবের সদস্যরা ব্যতিক্রমধর্মী সেবায় ও দায়িত্ব পালনে নিজেদের নিয়োজিত করবেন। মাসিক ক্লাব মিটিং অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে ক্লাবের সদস্যদের অবগত করবেন। ক্লাবের উন্নতি ও ভবিষ্যতে আরও ভালো কাজের মাধ্যমে ডিস্ট্রিক্টকে উপকৃত করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল