হোম > সারা দেশ > ঢাকা

রাজবাড়ীতে পদ্মায় ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালী পদ্মা নদীতে গোসল করতে গিয়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার পদ্মা নদীর হিরু মোল্লার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ওই স্কুলছাত্রীর নাম অঞ্জনা (১২)। সে একই উপজেলার রতনদিয়া ইউনিয়নের পশ্চিম হারুয়া গ্রামের উজ্জ্বল শেখের মেয়ে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।

স্থানীয়দের বরাতে কালুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের ইনচার্জ বাকী বিল্লাহ বলেন, পদ্মা নদীর হিরু মোল্লার ঘাটে বিকেলে অঞ্জনাসহ কয়েকজন গোসল করতে যায়। একপর্যায়ে পানিতে ডুবে যায় অঞ্জনা। সে সময় ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা।

বাকী বিল্লাহ আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অঞ্জনাকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বে থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো