হোম > সারা দেশ > ঢাকা

তথ্য সার্ভিস জনগণ ও সরকারের সেতুবন্ধ রচয়িতা: তথ্যমন্ত্রী 

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সরকারের তথ্য জনগণের কাছে পৌঁছে এবং জনগণের মতামত সরকারকে প্রদানের মাধ্যমে তথ্য সার্ভিসের সদস্যরা জনগণ ও সরকারের সেতুবন্ধ হিসেবে কাজ করে চলেছেন। এই কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে দিন পরিবর্তনের সাথে সাথে প্রযুক্তির লাগসই ব্যবহার প্রয়োজন।’ 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে তথ্য ভবনে বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অ্যাসোসিয়েশনের সভাপতি চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য দেন। 

তথ্যমন্ত্রী বলেন, ‘তথ্য সার্ভিসের সদস্যরাই রাষ্ট্রের মন্ত্রণালয় ও বিভাগগুলোতে জনসংযোগের দায়িত্ব পালন করেন। যুগের সাথে তাল মিলিয়ে প্রযুক্তি ব্যবহারে দক্ষতার কোনো বিকল্প নেই।’ 

অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. জসীম উদ্দিন, মহাসচিব প্রণব কুমার ভট্টাচার্য, বিদায়ী মহাসচিব মুন্সী জালাল উদ্দীন সভায় বক্তব্য দেন। 

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল