হোম > সারা দেশ > ঢাকা

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় বাবা-মেয়ে নিহত

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক) মুন্সিগঞ্জের শ্রীনগরে বাসের ধাক্কায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাবা-মেয়ে নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর দুইটার দিকে উপজেলার হাসাড়া সেতু সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাওয়াগামী মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি অজ্ঞাত বাস ধাক্কা দিলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বাবা-মেয়ে মহাসড়কে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পরে সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাসাড়া হাইওয়ে থানার একটি টিম ঘটনাস্থলে এসে নিহতদের মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। নিহতরা হলেন বরিশালের রমজান কাঠি এলাকার কামাল হোসেন (৩০) ও তার কন্যা শিশু মাহিরা মাহি (১০)।

হাসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত কামাল হোসেন ও তাঁর মেয়ে মাহিরা মাহি লাশ বর্তমানে হাঁসাড়া হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। ঘাতক বাসটিকে আটকের চেষ্টা করছে পুলিশ।’

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো