হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে স্বতন্ত্র প্রার্থীর পোস্টারে আগুন, থানায় অভিযোগ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুর–২ আসনে ঈগল প্রতীকের প্রার্থী সাইফুল ইসলামের পোস্টারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আজ বৃহস্পতিবার টঙ্গী পূর্ব থানায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে লিখিত অভিযোগ দায়ের করা হয়। 

অভিযোগে বলা হয়েছে, গত কয়েক দিন আগে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর দত্তপাড়া এলাকার বর্ণমালা ধূমকেতু স্কুলকেন্দ্রের সামনে পোস্টার লাগায় ঈগল প্রতীকের কর্মীরা। বুধবার রাতে ঈগল প্রতীকের পোস্টারে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় আশপাশে থাকা আরেও কিছু পোস্টার ছিঁড়ে এক সঙ্গে করে আগুন দিয়ে পোড়ানো হয়। পরে বিষয়টি অভিযোগ আকারে দাখিল করা হয়। 

এতে আরও বলা হয়, গত ১৮ ডিসেম্বর সন্ধ্যায় এরশাদ নগর এলাকায় ঈগল প্রতীকের প্রচারণায় হামলা করে নৌকা সমর্থকেরা। এ বিষয়ে রিটার্নিং অফিসার ও নির্বাচনী অনিয়ম অনুসন্ধান কমিটির কাছে পৃথক অভিযোগ দাখিল করা হয়েছে। বাদীর সন্দেহ নৌকা প্রতীকের লোকজন পোস্টারে আগুন ধরিয়ে থাকতে পারে। 

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বারবার আমার প্রচারণার ওপর হামলা করা হচ্ছে। আমি ও আমার কর্মীদের নিরাপত্তা চাই।’ 

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো